spot_img

অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

অবশ্যই পরুন

ডারউইনে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের স্বাদ নেয় টাইগাররা। অবিশ্বাস্য সেই জয়ের পর ম্যাকাইতে আবার ধস। সিরিজের দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ৫১ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।

আজ রোববার (২৩ আগস্ট) টেস্টের দ্বিতীয় দিনেই ম্যাকাই টেস্ট দেখে ফেলেছে ফল। প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসেও শ’য়ের ঘর পেরোতে পারেনি বাংলাদেশ। ৯৫ রানে হয়েছে অলআউট। ফলে সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের, সিরিজ শেষ হলো ১-১ সমতায়।

সকালে অস্ট্রেলিয়ার বাকি ২ উইকেট তুলে নিতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগে বাংলাদেশের। এর মধ্যেই প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া এগিয়ে যায় ১৪৬ রানে। শরীফুল ইসলাম এই ইনিংসে নেন ৭ উইকেট।

হাতে যথেষ্ট সময়, উইকেটে বোলারদের খুব বেশি বাড়তি সুবিধাও ছিল না। তবু দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের মতোই হতাশ করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

তানজিদ হোসেন তামিম আউট হয়েছেন হুক করতে গিয়ে। থিতু হয়ে যাওয়ার পর ডাউন দ্য উইকেটে এসে লং অফে ক্যাচ তুলে দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটন দাস আবারও ফেরেন খালি হাতে। এ নিয়ে অস্ট্রেলিয়ায় দুই টেস্টে ব্যাট করতে নেমে তিন ইনিংসের সবগুলোতেই ডাক মেরেছেন তিনি।

একপ্রান্ত আগলে থাকা মুশফিক ৮০ বল খেলে ২৯ রানে অপরাজিত ছিলেন।

ইনিংস ব্যবধানে হারের হতাশা থাকলেও এই সিরিজ বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে ভালোভাবেই লেখা থাকবে। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমে ডারউইন টেস্টের জয়টা ক্রিকেটারদের স্মৃতিতেও সবসময় থেকে যাবে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে একাদশ ঘোষণা প্রোটিয়াদের

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এতে ২টি পরিবর্তন এনেছেন প্রোটিয়া কোচ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ