spot_img

প্রধানমন্ত্রী মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চান: জুবাইদা রহমান

অবশ্যই পরুন

মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় থাকবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর ঢাকা-১৭ আসনের গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকার ১৬৫ জনের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই কাজ করছে সরকার। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জুবাইদা রহমান। একই সঙ্গে, আগুনে নিহত শাহরিয়ার রহমান নামে এক তরুণের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি।

এ সময় আর্থিক সহায়তা পাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রীর সহধর্মিণী।

সর্বশেষ সংবাদ

চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষক-শিক্ষার্থীর রাজনীতির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে যেন নতুন বিভাগ খোলা না হয়— এমন আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক...

এই বিভাগের অন্যান্য সংবাদ