spot_img

পরীক্ষামূলকভাবে চালু হওয়া নতুন নিয়মে শাস্তি পেলেন নেইমার

অবশ্যই পরুন

পরীক্ষামূলকভাবে ব্রাজিলের সিরি আ-তে চালু হয়েছে নতুন নিয়ম। গোলকিপার সময় নষ্ট করলে শাস্তি হিসেবে এক মিনিটের জন্য দলের একজন খেলোয়াড়কে মাঠের বাইরে যেতে হবে। আর নতুন এই নিয়মে প্রথম খেলোয়াড় হিসেবে শাস্তি পেয়েছেন সান্তোস অধিনায়ক নেইমার।

পরীক্ষামূলকভাবে প্রিমিয়ার লিগসহ অন্য প্রতিযোগিতাগুলোতেও এই নিয়ম চালু করা হচ্ছে। কোনো গোলকিপারের চিকিৎসার জন্য খেলা বন্ধ থাকলে খেলা শুরু করতে কোচকে তাৎক্ষণিকভাবে অবশ্যই এক মিনিটের জন্য মাঠের বাইরে পাঠাতে একজন আউটফিল্ড খেলোয়াড়কে নির্বাচিত করতে হবে। কোচ যদি ১০ সেকেন্ডের মধ্যে সেই একজন খেলোয়াড়কে নির্বাচন করতে না পারে, তাহলে দলের অধিনায়ককে মাঠ ছাড়তে হবে।

সোমবার (১৭ আগস্ট) ভাস্কোর বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে এই নিয়ম প্রথবার ব্রাজিলিয়ান শীর্ষ লিগে প্রয়োগ করা হয়েছে। গোলকিপার গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসার জন্য অনুরোধ করেন। কিন্তু সান্তোস কোচ ১০ সেকেন্ডের মধ্যে কোন খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নেবেন, সেই সিদ্ধান্ত নিতে পারেননি। আর তাই অধিনায়ক নেইমারকে মাঠ ছাড়তে বলেন রেফারি।

এই বছরের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দুই ম্যাচে বেঞ্চ থেকে মাঠে নেমেছিলেন নেইমার। ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হারার ম্যাচে পেনাল্টি থেকে জাল কাঁপান।

সর্বশেষ সংবাদ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমায় ফিরছেন জনি ডেপ

জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের ষষ্ঠ চলচ্চিত্রে পুনরায় দেখা যেতে পারে হলিউড তারকা জনি ডেপকে। এই ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ...

এই বিভাগের অন্যান্য সংবাদ