spot_img

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদের ‘প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ২য় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ২য় লেভেলে অবস্থিত কেবিনেট কক্ষে এই বৈঠক সম্পন্ন হয়।

এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন। বৈঠকে কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

বৈঠকে প্রতিরক্ষা খাতের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।​ বৈঠকে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ), বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদফতর এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদফতর (ডিজিপিভি) সার্বিক কার্যাবলী, চলমান প্রকল্প ও অগ্রগতি সম্পর্কে কমিটির সভাপতি ও সদস্যগণ অবহিত হন।

আলোচনা শেষে কমিটির পক্ষ থেকে সংস্থাগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রেখে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ

কাতারের নতুন শান্তিচুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কাতারের দেওয়া নতুন শান্তিচুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের এক জ্যেষ্ঠ সরকারি...

এই বিভাগের অন্যান্য সংবাদ