spot_img

মাও সে তুংকে নিয়ে রসিকতা, ক্ষমা চাইলেন এমবাপ্পে

অবশ্যই পরুন

একটি রসিকতা, আর তাতেই চীনে বিতর্কের কেন্দ্রে কিলিয়ান এমবাপ্পে। মাও সে তুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি মিম নিয়ে কথা বলতে গিয়ে চীনের সাবেক নেতা মাও সে তুংকে ইঙ্গিত করে রসিকতা করেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি তারকা। সমালোচনার মুখে ফরাসি, চীনা ও ইংরেজি ভাষায় ক্ষমা চান এমবাপ্পে। তবে তাতেও থামেনি সমালোচনা। তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদও।

তবে এরই মধ্যে চীনে স্থগিত হয়েছে এমবাপ্পের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট। একাধিক প্রতিষ্ঠান বাতিল করেছে তার সঙ্গে বাণিজ্যিক চুক্তি। স্থগিত করা হয়েছে স্প্যানিশ লা লিগার সম্প্রচারও।

সর্বশেষ সংবাদ

জাতীয়তা, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মানুষকে সম্মান করতে হবে: প্রধান বিচারপতি

মানুষের জাতীয়তা, ধর্ম, বর্ণ কিংবা শ্রেণি যা-ই হোক না কেন, প্রত্যেকের প্রতি মানবিক আচরণ ও সম্মান বজায় রাখতে হবে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ