spot_img

প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি রোগ শনাক্ত করতে পারে, তবে রোগীর প্রতি চিকিৎসকের মানবিক হওয়ার কোনো বিকল্প নেই। চিকিৎসক, রোগী ও উদ্বিগ্ন স্বজন; এই তিন পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্মানের সম্পর্ক থাকা উচিত।

তিনি বলেন, শিশুস্বাস্থ্যের প্রতি সরকার বিশেষ নজর দিয়েছে। আগামী অক্টোবরে পাঁচটি বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করবে সরকার।

স্বাস্থ্য ও চিকিৎসাসেবার সাফল্য সংশ্লিষ্ট খাতের প্রত্যেকের ভূমিকার ওপর নির্ভর করছে।

এর আগে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দোয়া ও মোনাজাতেও অংশ নেন সরকারপ্রধান।

পরে হাসপাতাল প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

ইরানের ‘কাসেম বাসির’ যে কারণে মার্কিন নৌবহরের ‘মাথাব্যথা’

পারস্য উপসাগর ও ওমান সাগরে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন সমীকরণে আলোচনার কেন্দ্রে এসেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’। ১ হাজার...

এই বিভাগের অন্যান্য সংবাদ