spot_img

ফ্রি চ্যাটজিপিটি ব্যবহারকারীদের জন্য বড় সুখবর

অবশ্যই পরুন

চ্যাটজিপিটির ফ্রি ব্যবহারকারীদের জন্য টেক্সটভিত্তিক চ্যাটের সীমা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ওপেনএআই। একই সঙ্গে চালু করা হচ্ছে নতুন ‘থিংক’ (Think) বাটন। এক বিলিয়নের বেশি সাপ্তাহিক ব্যবহারকারী অতিক্রম করার পর এটিকে প্ল্যাটফর্মটির অন্যতম বড় আপডেট হিসেবে দেখা হচ্ছে।

ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৫.৬ লুনা (GPT-5.6 Luna) ফ্রি ও গো (Go) ব্যবহারকারীদের জন্য ডিফল্ট মডেল হিসেবে চালু হবে। এটি বর্তমান জিপিটি-৫.৫ মডেলের জায়গা নেবে। চলতি সপ্তাহ থেকেই নতুন মডেল উন্মুক্ত করা শুরু হবে। আগামী সপ্তাহ থেকে ফ্রি ব্যবহারকারীরা সীমাহীন টেক্সট চ্যাট এবং নতুন ‘থিংক’ বাটন ব্যবহার করতে পারবেন।

প্রতিষ্ঠানটির ভাষ্য, ‘থিংক’ বাটনের মাধ্যমে ব্যবহারকারীরা জটিল প্রশ্নের ক্ষেত্রে মডেলকে আরও গভীরভাবে বিশ্লেষণ ও যুক্তি প্রয়োগ করতে বলতে পারবেন। তবে ফাইল আপলোড, ছবি তৈরি, ভয়েস ফিচার এবং ছবি বিশ্লেষণের বর্তমান সীমাবদ্ধতায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা

প্লাস ও প্রো গ্রাহকদের জন্য জিপিটি-৫.৬ সল (GPT-5.6 Sol) নামে আরও উন্নত একটি মডেল চালু করছে ওপেনএআই।

প্রতিষ্ঠানটির দাবি, নতুন মডেলটি প্রশ্নের উত্তর দেওয়া, ওয়েব গবেষণা, লেখা, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ ও পরামর্শ দেওয়ার মতো দৈনন্দিন কাজে আরও দ্রুত, সংক্ষিপ্ত এবং নির্ভরযোগ্য ফল দেবে।

এ ছাড়া প্লাস ও প্রো ব্যবহারকারীরা ‘থিংকিং স্লাইডার’ (Thinking Slider) নামে নতুন একটি সুবিধা পাবেন। এর মাধ্যমে কাজের ধরন অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা কতটা গভীরভাবে বিশ্লেষণ করবে, তা ব্যবহারকারীরা নিজেরাই নির্ধারণ করতে পারবেন।

ওপেনএআই আরও জানিয়েছে, চ্যাটজিপিটিতে ব্যবহৃত জিপিটি-৫.৬ সল মডেলটি কোডেক্স (Codex) এবং ওয়ার্ক (Work) পণ্যে ব্যবহৃত সংস্করণ থেকে আলাদা।

তথ্যগত নির্ভুলতা বেড়েছে

ওপেনএআইয়ের অভ্যন্তরীণ মূল্যায়ন অনুযায়ী, নতুন মডেলগুলোর তথ্যগত নির্ভুলতা আগের জিপিটি-৫.৫ ইনস্ট্যান্ট সংস্করণের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, জিপিটি-৫.৬ লুনা মডেলে তথ্যগত ভুলের হার ৬২ শতাংশ এবং জিপিটি-৫.৬ সল মডেলে ৬৮ শতাংশ পর্যন্ত কমেছে।

জিপিটি-৫.৬ সল ইতোমধ্যে প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। অন্যদিকে জিপিটি-৫.৬ লুনা, সীমাহীন টেক্সট চ্যাট এবং ‘থিংক’ বাটন ফ্রি ও গো ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে আগামী এক সপ্তাহের মধ্যে চালু করা হবে।

সর্বশেষ সংবাদ

ট্রাম্প রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করে আইনে পরিণত করেছেন: হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করে সেটিকে আইনে পরিণত করেছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। শুক্রবার (১৮...

এই বিভাগের অন্যান্য সংবাদ