spot_img

ইরান বিপ্লবের পতনের স্বপ্ন দেখেছিল শত্রুরা, জবাব দিয়েছে তরুণরা: কলিবফ

অবশ্যই পরুন

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেন, শত্রুরা মনে করেছিল ইরানের ইসলামী বিপ্লব ও ইসলামী ব্যবস্থা পতনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের জীবন উৎসর্গকারী তরুণরা তাদের দাঁতভাঙা জবাব দিয়েছে।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) পার্সটুডে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তিনি বলেন, নিঃসন্দেহে বাসিজ হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে জনগণের ইচ্ছাশক্তির প্রতিফলন। বাসিজ ও বাসিজি সংস্কৃতির যথাযথ মূল্যায়ন করতে হবে। আমার বিশ্বাস, অন্য সবার আগে বাসিজ সদস্যদের নিজেদের এই সংগঠনের গুরুত্ব ও মর্যাদা উপলব্ধি করতে হবে। একই সঙ্গে এ পথে প্রতিদিন আরও দৃঢ় ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

কলিবফ আরও বলেন, আমি কিশোর ও তরুণ বয়সে ইসলামী বিপ্লবের বিজয়ের সময়টা দেখেছি। আমার বিশ্বাস, এবারের যুদ্ধের ময়দানে আমাদের জীবন উৎসর্গকারী তরুণরা আরও বেশি উদ্দীপনা নিয়ে অংশ নিয়েছে। সংখ্যার দিক থেকে যেমন তাদের উপস্থিতি বেড়েছে, তেমনি সক্ষমতা ও শক্তির দিক থেকেও তারা আরও ব্যাপক ও শক্তিশালী হয়ে উঠেছে।

ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, জীবন উৎসর্গকারী তরুণদের উপস্থিতির কারণে শত্রুরা তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। সূত্র: পার্সটুডে

সর্বশেষ সংবাদ

সাঈদ খোকনকে আরও সাত দিনের রিমান্ডে চায় ডিবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ধানমন্ডির জিগাতলায় আবদুল মোতালিব নামে এক কিশোর নিহতের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র...

এই বিভাগের অন্যান্য সংবাদ