spot_img

নতুন ফাঁদ: এক ক্লিকেই হতে পারে সব শেষ, সতর্ক করল মাইক্রোসফট

অবশ্যই পরুন

ভ্রমণে গিয়ে হোটেলের বিনা মূল্যের ওয়াই-ফাই ব্যবহার করছেন? এক ক্লিকের ভুলেই হারাতে পারেন ব্যক্তিগত তথ্য, এমনকি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে আপনার স্মার্টফোন বা ল্যাপটপ।

নতুন ধরনের একটি সাইবার হামলার বিষয়ে সতর্ক করে ব্যবহারকারীদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।

মাইক্রোসফটের থ্রেট ইন্টেলিজেন্স বিভাগের তথ্য অনুযায়ী, ‘ক্যাপটিভক্রাঞ্চ’ নামে পরিচিত এই সাইবার অভিযানের মাধ্যমে হ্যাকাররা হোটেল ও হসপিটালিটি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়াই-ফাই নেটওয়ার্কে অনুপ্রবেশ করছে। প্রতিষ্ঠানটির ধারণা, এ হামলার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতা থাকতে পারে। চলতি বছরের মে মাস থেকে এমন কার্যক্রম নজরদারিতে রেখেছে তারা।

মাইক্রোসফট জানিয়েছে, ব্যবহারকারীরা হোটেলের ওয়াই-ফাইয়ে সংযুক্ত হওয়ার পর অনেক ক্ষেত্রে ভুয়া পপ-আপ বার্তা দেখতে পান।

এসব বার্তাকে সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের আপডেট হিসেবে উপস্থাপন করা হলেও, বাস্তবে সেগুলো ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোড করানোর ফাঁদ।
একবার সেই সফটওয়্যার ডিভাইসে ইনস্টল হলে হ্যাকাররা ব্যবহারকারীর পর্দার স্ক্রিনশট সংগ্রহ, কিবোর্ডে টাইপ করা তথ্য নজরদারি এবং দূর থেকেই ডিভাইস নিয়ন্ত্রণের মতো বিপজ্জনক কর্মকাণ্ড চালাতে পারে। এতে ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড ও আর্থিক তথ্যও ঝুঁকির মুখে পড়তে পারে।

এ কারণে হোটেলের ওয়াই-ফাই ব্যবহার করার সময় হঠাৎ কোনো অপ্রত্যাশিত পপ-আপ বার্তা দেখা গেলে তাতে ক্লিক না করার পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।

বিশেষ করে ওয়াই-ফাইয়ে সংযুক্ত হওয়ার পরপরই যদি আপডেট বা সফটওয়্যার ইনস্টলের অনুরোধ আসে, তবে সেটিকে সন্দেহজনক হিসেবে বিবেচনা করতে হবে। সাইবার ঝুঁকি এড়াতে ভ্রমণের সময় সম্ভব হলে পাবলিক ওয়াই-ফাইয়ের পরিবর্তে নিজের মোবাইল হটস্পট বা নিরাপদ ইন্টারনেট সংযোগ ব্যবহারের পরামর্শ দিয়েছে মাইক্রোসফট।

সূত্র: ম্যাশেবল

সর্বশেষ সংবাদ

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তির পথ থেকে ধীরে ধীরে সরে সামরিক ব্যয় বৃদ্ধি, প্রতিরক্ষা চুক্তি জোরদার এবং দূরবর্তী দ্বীপগুলোতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ