spot_img

৪২ বছর বয়সে মা হলেন অভিনেত্রী কারিশমা

অবশ্যই পরুন

বলিউড অভিনেত্রী কারিশমা তান্না ও তার স্বামী, ব্যবসায়ী বরুণ বঙ্গেরার সংসারে এসেছে নতুন অতিথি। বুধবার (২৯ জুলাই) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ৪২ বছর বয়সে প্রথমবারের মতো মা হলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যৌথ পোস্টে সন্তানের জন্মের সুখবর জানান কারিশমা ও বরুণ। পোস্টে কারিশমা লেখেন, “গুরু পূর্ণিমার পবিত্র দিনে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ এসেছে। ২৯ জুলাই ২০২৬। ছোট্টো সোনা, তোমাকে আমাদের পৃথিবীতে স্বাগতম।”

পোস্টের সঙ্গে নবজাতকের আগমন উপলক্ষে একটি বিশেষ কার্ডও প্রকাশ করেন এই দম্পতি।

সন্তানের জন্মের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন কারিশমা ও বরুণ। অভিনেত্রী স্মৃতি ইরানি, মালাইকা অরোরা, দিয়া মির্জা, বিক্রান্ত ম্যাসি, সোনু সুদ, রাহুল বৈদ্য, ভারতী সিংসহ টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকা নবজাতকের জন্য শুভকামনা ও আশীর্বাদ জানিয়েছেন।

কারিশমা তান্না ও বরুণ বঙ্গেরা ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ে পারিবারিক আয়োজনে বিয়ে করেন। বিয়ের চার বছর পর তাদের সংসারে প্রথম সন্তানের আগমন হলো। চলতি বছরের শুরুতে কারিশমা তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন। এরপর গর্ভাবস্থার বিভিন্ন মুহূর্ত নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’, ‘নাগিন ৩’ ও ‘কায়ামত কি রাত’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। ওটিটি প্ল্যাটফর্মেও তিনি সাফল্য পেয়েছেন। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘হাশ হাশ’ এবং হংসাল মেহতা পরিচালিত ‘স্কুপ’ ওয়েব সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়। এছাড়া তিনি ‘খতরোঁ কে খিলাড়ি ১০’-এর বিজয়ী ছিলেন।

সর্বশেষ সংবাদ

জুলাইয়ের অর্জনকে কেন্দ্র করে কেউ যেন ফায়দা হাসিল করতে না পারে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ