spot_img

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

অবশ্যই পরুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ছাড়া বস্তির ভেতরে কেউ আটকে আছেন কি না কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদকের সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ

শ্রীলঙ্কার ক্ষমতাসীন দল ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)-এর সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ড. নিহাল আবেসিংহের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ