spot_img

ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি করতে চান পুতিন, দাবি ট্রাম্পের

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে চান। চলতি সপ্তাহের শুরুতে পুতিনের সঙ্গে তার ‘দারুণ’ আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প। খবর রয়টার্সের।

বুধবার (৯ সেপ্টেম্বর) রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দিতে ডালাসের উদ্দেশে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের তিনি এসব বলেন।

ট্রাম্প বলেন, তিনি একটি চুক্তি করতে চাইছেন। আর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যদি চুক্তি করতে চান, তাহলে সেটি খুবই ভালো হবে।

এর আগে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। এর কিছুক্ষণ আগে মস্কো ও কিয়েভে কূটনৈতিক সফর শেষ করে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ফিরে আসেন। যুক্তরাষ্ট্রের হয়ে প্রধান শান্তি আলোচনার দায়িত্বে থাকা এই দুই কর্মকর্তা যুদ্ধ শেষ করতে সম্ভাব্য বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

গত মাসে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক জন র‍্যাটক্লিফ মস্কোতে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে রাশিয়ার কর্মকর্তাদের তাদের চলমান আগ্রাসন বন্ধে উৎসাহিত করার বিষয়টিও ছিল।

তবে এসব কূটনৈতিক তৎপরতা ও ট্রাম্পের বক্তব্যের পরও যুক্তরাষ্ট্র, ইউক্রেন এবং ইউরোপের বিভিন্ন দেশের গোয়েন্দা কর্মকর্তারা মনে করছেন, পুতিন চলমান যুদ্ধ শেষ করতে সত্যিই আগ্রহী কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ইউক্রেনে রাশিয়ার এই যুদ্ধ এখন চতুর্থ বছরে পড়েছে।

সর্বশেষ সংবাদ

উপনির্বাচন : ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ