spot_img

আফগানিস্তানের ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন শহীদি

অবশ্যই পরুন

আফগানিস্তান জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন হাশমতউল্লাহ শহীদি। ২০২২ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুনে ভারত সফর পর্যন্ত আফগানদের ওডিআই দলের ক্যাপ্টেন ছিলেন তিনি।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্তে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ৩১ বছর বয়সী শহীদি।

তিনি লেখেন, আমি পূর্ণ সম্মান ও সম্মতির সাথে ঘোষণা করছি যে, আমি নিজের দলের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করছি। অধিনায়ক হিসেবে এই দায়িত্ব পালন করা আমার জন্য অনেক বেশি সম্মানের ছিল। সততা, ঐক্য ও একাগ্রতা নিয়ে আমার দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।

অধিনায়কত্বের আর্মব্যান্ড ছাড়লেও জাতীয় দলের হয়ে খেলবেন বলে জানিয়েছেন হাশমতউল্লাহ শহীদি।

তার নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে আফগানিস্তান। ২০২৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে হারিয়ে তোলপাড় তোলে দলটি। যদিও অল্পের জন্য নকআউট পর্বে ওঠা হয়নি।

মিডল অর্ডার এই ব্যাটারের নেতৃত্বে আফগানিস্তান খেলেছে ৫৫টি ওয়ানডে, যার মধ্যে জয় এসেছে ২৭টিতে।

আগামী মাসে পাঁচ ম্যাচের ওডিআই খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে আফগানিস্তান। ওই সিরিজের জন্য এখনেও নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

সর্বশেষ সংবাদ

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বৈঠকে রাশিয়া-জার্মানি

২০২২ সাল থেকে শুরু হওয়া চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যে প্রথমবার বৈঠকে বসেছেন রাশিয়া ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। শনিবার (২৬ সেপ্টেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ