spot_img

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বৈঠকে রাশিয়া-জার্মানি

অবশ্যই পরুন

২০২২ সাল থেকে শুরু হওয়া চলমান ইউক্রেন যুদ্ধের মধ্যে প্রথমবার বৈঠকে বসেছেন রাশিয়া ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে বৈঠক করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, ইউক্রেনের ঘনিষ্ঠ মিত্র জার্মানির সঙ্গে মস্কোর সম্পর্ক রাশিয়ার আগ্রাসনের পর থেকেই কার্যত স্থবির। গত আগস্টে পূর্ব জার্মানির লাইপজিগ/হালে বিমানবন্দরে একটি ড্রোনসংক্রান্ত ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে সের্গেই লাভরভ জানান, আলোচনায় তার জার্মান পররাষ্ট্রমন্ত্রী এমন নতুন কোনো কথা বলেননি, যা বার্লিন এর আগে তাদের সরকারি বিবৃতিতে প্রকাশ্যে জানায়নি।

লাভরভ বলেন, ‘আমি তাকে স্পষ্টভাবেই বলেছি… আপনি তো আমাকে ফোন করেই বলতে পারতেন যে ‘আমার বিবৃতিটা পড়ে নিন’। তা সত্ত্বেও, উভয় পক্ষের কর্মকর্তাদের তথ্যমতে, মন্ত্রীরা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন।

জার্মান প্রতিনিধি দলের একটি সূত্র জানিয়েছে, বৈঠকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী লাভরভকে কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সম্ভাব্য সবকিছু করার আহ্বান জানান। জাহাজ ও বন্দর অবকাঠামোর ওপর হামলার কারণে রাশিয়া ও ইউক্রেনের কৃষ্ণ সাগরীয় শস্য ও জ্বালানি রপ্তানি ব্যাপকভাবে ব্যাহত হয়েছে; তা পুনরায় সচল করার কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এই বৈঠকটি অনুষ্ঠিত হলো।

সংবাদ সম্মেলনে লাভরভ জানান, কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার প্রস্তাব নিয়ে রাশিয়া ভারত, মিশর ও তুরস্কের সঙ্গে আলোচনা করছে। এর আওতায় রাশিয়া ও ওই দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক চুক্তিও হতে পারে।

জাহাজগুলোর ওপর হামলার জন্য ইউক্রেনকে দায়ী করে তিনি বলেন, ‘ইউক্রেনীয়দের সঙ্গে আলাদা আলোচনার প্রয়োজন রয়েছে; আর সেই আলোচনা অনুরোধের ভাষায় নয়, বরং দাবির ভাষায় হওয়া উচিত।’ অন্যদিকে ইউক্রেন জানিয়েছে যে তারা চুক্তির বিষয়ে আগ্রহী। যুদ্ধের ফলে সৃষ্ট সব পরিস্থিতির জন্য রাশিয়াকেই দায়ী করছে কিয়েভ।

সর্বশেষ সংবাদ

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করল প্রতিবেশীসহ ৩ মুসলিম দেশ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য, ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক এবং উপসাগরীয় দেশ ওমান ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ