spot_img

নতুন তালিকায় ৩৫ দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা

অবশ্যই পরুন

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রকাশিত সর্বশেষ সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। এবার একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়াও। নতুন এই র‌্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বা ভিসামুক্ত সুবিধায় বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারবেন।

মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের ওয়েবসাইটে ২০২৬ সালের মধ্যবর্তী পাসপোর্ট সূচক প্রকাশ করে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগাম ভিসা ছাড়াই বা ভিসামুক্ত সুবিধায় একটি দেশের নাগরিকরা কতটি দেশে ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতেই এই সূচক তৈরি করা হয়। এতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

সূচক অনুযায়ী, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারীরা বর্তমানে ৩৫টি দেশে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল বা আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পান। তবে গত বছর বাংলাদেশি পাসপোর্টধারীরা এ ধরনের সুবিধা নিয়ে ৩৭টি দেশে যেতে পারতেন। গত বছর শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। ২০২৪ সালে ছিল ৯৭তম এবং ২০২০ সালে ছিল ৯৮তম। এরপর ২০২১, ২০২২ ও ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে ১০৮তম, ১০৩তম ও ১০১তম। অন্যদিকে, ২০২৫ সালের সূচকে উত্তর কোরিয়ার অবস্থান ছিল ৯৯তম।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল বা নির্দিষ্ট ক্ষেত্রে ই-ভিসার মাধ্যমে যেসব দেশে ভ্রমণ করতে পারেন, সেগুলোর মধ্যে রয়েছে—ভূটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়া, কোমোরোস, কুক আইল্যান্ডস, জিবুতি, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, গিনি-বিসাউ, হাইতি, জামাইকা, কেনিয়া, কিরিবাতি, মাদাগাস্কার, মালদ্বীপ, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, নিউয়ে, বারবাডোস, রুয়ান্ডা, সামোয়া, সেশেলস, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিন্স, দ্য বাহামাস, দ্য গাম্বিয়া, পূর্ব তিমুর (তিমুর-লেস্তে), ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু এবং ভানুয়াতু।

এবারের সূচকে আগের মতোই শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এ তিন দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৮৮টি দেশে ভ্রমণের সুযোগ পান। তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন। দেশটির পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন।

চতুর্থ অবস্থানে রয়েছে ইউরোপের ১১টি দেশ—বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন। এসব দেশের নাগরিকরা ১৮৬টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

পঞ্চম অবস্থানে রয়েছে অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৫টি দেশে ভ্রমণের সুযোগ পান। ষষ্ঠ অবস্থানে রয়েছে হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্য। এ তিন দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ১৮৪টি দেশে যেতে পারেন।

সপ্তম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন।

অষ্টম অবস্থানে থাকা ক্রোয়েশিয়া ও এস্তোনিয়ার নাগরিকরা ১৮২টি দেশে ভ্রমণ করতে পারেন। নবম অবস্থানে রয়েছে লিচেনস্টেইন ও লিথুনিয়া, যাদের ভিসামুক্ত গন্তব্য ১৮১টি। অন্যদিকে, দশম অবস্থানে রয়েছে আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এ দুই দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই ১৮০টি দেশে ভ্রমণের সুযোগ পান।

সর্বশেষ সংবাদ

এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তবে এ বিষয়ে নির্বাচন...

এই বিভাগের অন্যান্য সংবাদ