spot_img

মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্রের দক্ষিণাঞ্চলে একটি গোয়েন্দা ড্রোন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজের আকাশে একটি ‘এমকিউ-৯’ ড্রোন ধ্বংস করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আইআরজিসি’র দাবি, দক্ষিণাঞ্চলে ভূপাতিত করা ড্রোনটি ওই এলাকার সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ ও নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছিল।

আইআরজিসির পক্ষ থেকে আরও বলা হয়, তাদের এয়ার ফোর্স বাহিনী দক্ষিণ-পশ্চিম ইরানের আহভাজ শহরের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে।

এছাড়া পশ্চিম ইরানে যুক্তরাষ্ট্রের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রও প্রতিহত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধের এসব দাবি সামনে এলো। সাম্প্রতিক দিনগুলোতে দুই দেশের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

সর্বশেষ সংবাদ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করল ঢাকা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আগামী ৭ ও ৮ ডিসেম্বর বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণা করে গেজেট প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ