spot_img

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করাই প্রধান লক্ষ্য লিবারম্যানের

অবশ্যই পরুন

ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেনে ইসরায়েল বেইতেনু দলের নেতা আভিগদর লিবারম্যান। শুক্রবার (২০ নভেম্বর) ইসরায়েলের চ্যানেল ১২-এ প্রচারিত এক সাক্ষাৎকারে লিবারম্যান একথা বলেন।

মার্কিন জনগণের কাছে ইসরায়েলের ভাবমূর্তি নজিরবিহীনভাবে হ্রাস পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে আমার প্রধান লক্ষ্য হলো নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করা। ইউনাইটেড আরব লিস্ট নামেও পরিচিত রা’আমকে শাসক জোটে অন্তর্ভুক্ত করা হলে সেই লক্ষ্য ব্যাহত হবে। ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে আমেরিকানদের মধ্যে সমর্থনের এমন তীব্র পতন আগে কখনো দেখিনি আমরা।

উল্লেখ্য, ২৭ শে অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন জিতেছে, অন্যদিকে ইসরায়েল বেইতেনু-সহ প্রতিদ্বন্দ্বী চেঞ্জ ব্লক পেয়েছে ৪৮টি আসন। ইসরায়েলের সংসদ, ১২০ আসনের নেসেটে আরব দলগুলো ১৯টি আসন পেয়েছে।

ডেমোক্র্যাট নেতা ইয়ার গোলান ১১ নভেম্বর নেতানিয়াহুকে প্রতিস্থাপন করে সরকার গঠনের জন্য আরব দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। লিবারম্যান এমন কোনো সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন, যেটিতে আরব দল অন্তর্ভুক্ত থাকবে বা যা তাদের সমর্থনের ওপর নির্ভরশীল।

সর্বশেষ সংবাদ

পোল্যান্ডের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় প্রস্তুত ন্যাটো: মহাসচিব রুটে

পোল্যান্ডের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় ন্যাটো প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সামরিক জোটটির মহাসচিব মার্ক রুটে। দেশটির আকাশসীমায় রাশিয়ার তিনটি বস্তু...

এই বিভাগের অন্যান্য সংবাদ