spot_img

যুদ্ধে আহত ইসরায়েলি সেনাদের ৭০% ফিরেছেন সামরিক দায়িত্বে

অবশ্যই পরুন

গত তিন বছরে যুদ্ধে আহত হওয়া ইসরায়েলি সেনাদের প্রায় ৭০ শতাংশ আবারও সামরিক দায়িত্বে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। আহত সেনাদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রমের মধ্য দিয়ে তাদের একটি বড় অংশকে পুনরায় কর্মক্ষম করে তোলা সম্ভব হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, দেশটির সামরিক বাহিনীর সংশ্লিষ্ট বিভাগে বর্তমানে প্রায় ৩১ হাজার আহত সেনার নাম নিবন্ধিত রয়েছে। তাদের মধ্যে গত তিন বছরে যুদ্ধে আহত হওয়া সেনাদের প্রায় ৭০ শতাংশ আবারও দায়িত্ব পালন শুরু করেছেন।

রোববার থেকে শুরু হতে যাওয়া ‘ইসরায়েলি সামরিক বাহিনীর আহত সদস্য ও শত্রুতামূলক কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সম্মান জানানো সপ্তাহ’ উপলক্ষে এসব তথ্য প্রকাশ করেছে দেশটির সেনাবাহিনী।

এ উপলক্ষে আহত সেনা ও সংঘাতের শিকার ব্যক্তিদের অবদান এবং তাদের পুনর্বাসন কার্যক্রমের বিষয়টি তুলে ধরবে ইসরায়েল। তবে কতজন সেনা পুরোপুরি সুস্থ হয়ে ফিরেছেন, আর কতজন সীমিত সক্ষমতায় দায়িত্ব পালন করছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সামরিক বাহিনী।

সর্বশেষ সংবাদ

পোল্যান্ডের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় প্রস্তুত ন্যাটো: মহাসচিব রুটে

পোল্যান্ডের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষায় ন্যাটো প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন সামরিক জোটটির মহাসচিব মার্ক রুটে। দেশটির আকাশসীমায় রাশিয়ার তিনটি বস্তু...

এই বিভাগের অন্যান্য সংবাদ