spot_img

কানাডার পার্লামেন্টারি প্রেস ডিনারে হঠাৎ হাজির ‘নকল’ ট্রাম্প

অবশ্যই পরুন

কানাডার রাজধানী অটোয়ায়, পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনারে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছদ্মবেশে মঞ্চে হাজির হন এক অভিনয়শিল্পী। এ সময় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে নিয়ে নানা রসিকতা করেন তিনি। পাশাপাশি, ট্রাম্পের পরিচিত করমর্দনের ভঙ্গিও অনুকরণ করেন ওই শিল্পী।

শনিবার (২১ নভেম্বর), অটোয়ায়, বার্ষিক এ নৈশভোজের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। প্রতিবছর আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক ও রাজনীতিবিদেরা একত্র হন। অনুষ্ঠানে সাধারণত রাজনৈতিক নেতারা নিজেদের এবং প্রতিপক্ষকে নিয়ে হাস্যরসাত্মক বক্তব্য দেন।

ট্রাম্পের ছদ্মবেশে মঞ্চে উঠে ওই শিল্পী বলেন, ‘ফেক নিউজ। এখানে দু’জন কার্নি আছেন। এটাতো একেবারে বিপর্যয়। বিষয়টি কি অবিশ্বাস্য নয়? দু’জন কার্নি! তিনি এতটাই জনপ্রিয়, প্রায় আমার মতোই।’

এ সময় জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘হিটেড রাইভালরি’র প্রসঙ্গও টানেন তিনি। এরপর কার্নির শারীরিক গঠন নিয়ে কৌতুকপূর্ণ মন্তব্য করেন।

অনুষ্ঠানে ট্রাম্পের মতো করে শক্তভাবে হাত মেলানোর ভঙ্গিও অনুকরণ করেন ওই শিল্পী।

উল্লেখ্য, কানাডার পার্লামেন্টারি প্রেস গ্যালারি ডিনার দেশটির সাংবাদিক ও রাজনীতিবিদদের অন্যতম বার্ষিক আয়োজন। এ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে ব্যঙ্গ-রসিকতা ও বিনোদনমূলক পরিবেশ তৈরি করা হয়।

সর্বশেষ সংবাদ

ইরানে আবার হামলা হলে মধ্যপ্রাচ্যজুড়ে ছড়াতে পারে যুদ্ধ, নেতানিয়াহুকে আইডিএফের সতর্কতা

ইরানে ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ