spot_img

ইরানের সাথে যুদ্ধে আগের চেয়ে এখন আরও খারাপ অবস্থায় যুক্তরাষ্ট্র: সাবেক মার্কিন রাষ্ট্রদূত

অবশ্যই পরুন

ইরান সাথে যুদ্ধে আগের চেয়ে এখন আরও খারাপ অবস্থায় যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করা সাবেক মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের সঙ্গে আলাপকালে ক্রোকার বলেন, বর্তমান পরিস্থিতিতে, ইরানে সরকার পরিবর্তনের (রেজিম চেঞ্জ) কোনো বাস্তবসম্মত সম্ভাবনা নেই। বরং যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অবস্থান আগের চেয়ে আরও জটিল হয়ে উঠেছে।

ইরাক, সিরিয়া ও লেবাননসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দীর্ঘদিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা ক্রোকার বলেন, ‘যুদ্ধ শুরুর আগে যে অবস্থায় ছিল, এখন তার চেয়ে খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

১৯৮৩ সালে লেবাননের বৈরুতে মার্কিন দূতাবাসে বোমা হামলা থেকে বেঁচে যাওয়া এই কূটনীতিক বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হওয়া উচিত হরমুজ প্রণালি আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য নিঃশর্তভাবে উন্মুক্ত করা।

তার মতে, এটি নিশ্চিত করতে হলে কূটনৈতিক উদ্যোগ, অর্থনৈতিক চাপ এবং প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ: এই তিনটির সমন্বিত প্রয়োগ দরকার।

ক্রোকার বলেন, এই মুহূর্তে ইরানে সরকার পরিবর্তনের লক্ষ্য নির্ধারণ করা অতিরিক্ত উচ্চাভিলাষী হবে। বরং যুদ্ধ শুরুর সময় যে অবস্থানে যুক্তরাষ্ট্র ছিল, অন্তত সেখানে ফিরে যাওয়াই এখন অগ্রাধিকার হওয়া উচিত।

ইরানের সামরিক সক্ষমতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘ইরানিরা যুদ্ধ করতে জানে। দীর্ঘায়িত এই সংঘাত দেশটির শাসনব্যবস্থাকে আরও কঠোর ও অনমনীয় করে তুলেছে।’

তার ভাষ্য, কেবল বোমা হামলা চালিয়ে ইরানকে ‘নতি স্বীকারে বাধ্য করা সম্ভব নয়’।

সর্বশেষ সংবাদ

কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে: প্রধানমন্ত্রী

কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ