spot_img

ঢাকা-মালদ্বীপের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে বাংলাদেশ হাইকমিশনারের গ্রন্থ উপহার

অবশ্যই পরুন

বাংলাদেশ ও মালদ্বীপের শিক্ষা কূটনীতি, গবেষণা সহযোগিতা ও জ্ঞান বিনিময় জোরদারের লক্ষ্যে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এক গ্রন্থ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের রচিত “Power of Bonding and Non-Western Soft Power Strategy” গ্রন্থটি এমএনইউর গ্রন্থাগারের জন্য উপহার হিসেবে গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আইশাথ শেহেনাজ আদম।

অনুষ্ঠানে হাইকমিশনার পারস্পরিক আস্থা, শিক্ষা, গবেষণা ও জনগণের মধ্যে সংযোগভিত্তিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্যও বাংলাদেশের বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে ভবিষ্যতে আরও নিবিড় একাডেমিক অংশীদারিত্বের আগ্রহ প্রকাশ করেন।

এ উদ্যোগ শিক্ষা কূটনীতি, জ্ঞান বিনিময় এবং বাংলাদেশ-মালদ্বীপের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক।

সর্বশেষ সংবাদ

দুদকের নতুন মহাপরিচালক হলেন নাজমুল আলম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের বিভাগীয় প্রধান (যুগ্মসচিব) মো. নাজমুল আলম।...

এই বিভাগের অন্যান্য সংবাদ