spot_img

ব্রাজিলকে হারানোর পর ড্রেসিং রুমে গিয়ে হালান্ডকে অভিনন্দন রাজকুমারী ইনগ্রিডের

অবশ্যই পরুন

ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার পর ড্রেসিং রুমে গিয়ে আরলিং হালান্ডকে অভিনন্দন জানিয়েছেন রাজকুমারী ইনগ্রিড আলেক্সান্দ্রা। নিজ দেশের জন্য গর্বের এক মুহূর্ত উপহার দেওয়ায় আনন্দে হালান্ডকে জড়িয়ে ধরেন এই রাজকুমারী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে নরওয়ে। দলের জয়ের নায়ক ছিলেন হালান্ড। তার জোড়া গোলেই প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নেয় নরওয়েজিয়ানরা।

ঐতিহাসিক এই জয়ের পর খেলোয়াড়দের অভিনন্দন জানাতে সরাসরি ড্রেসিংরুমে যান নরওয়ের ভবিষ্যৎ রানি হিসেবে পরিচিত প্রিন্সেস ইনগ্রিড আলেকজান্দ্রা। তার সঙ্গে ছিলেন ভাই রাজকুমার স্ভের ম্যাগনাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ড্রেসিংরুমে তখন উৎসবের আবহ। সতীর্থদের সঙ্গে উদযাপনে ব্যস্ত শার্টলেস হালান্ড রাজকুমারীকে দেখে এগিয়ে যান এবং তাকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানান। পরে দুজনকে করমর্দন করতেও দেখা যায়।

রাজপরিবারের সদস্যদের এমন অনানুষ্ঠানিক উপস্থিতি এবং খেলোয়াড়দের সঙ্গে প্রাণখোলা উদযাপন অনেকের কাছেই ছিল ব্যতিক্রমী এক দৃশ্য।

প্রসঙ্গত, ২২ বছর বয়সী প্রিন্সেস ইনগ্রিড আলেকজান্দ্রা নরওয়ের ক্রাউন প্রিন্স হাকোন এবং ক্রাউন প্রিন্সেস মেটে মারিটের জ্যেষ্ঠ কন্যা। তিনি নরওয়ের সিংহাসনের উত্তরাধিকার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

সর্বশেষ সংবাদ

৬ষ্ঠ-১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন

আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ