spot_img

ভারতের মতো আমাদের আরও কিছু বন্ধু আছে: নেতানিয়াহু

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতসহ আরও কয়েকটি দেশ ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু বলে মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়ে তৈরি হওয়া দূরত্বের গুঞ্জনও সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত নামের ছোট একটা দেশ। ১৪০ কোটিরও বেশি মানুষের সেই দেশ থেকে আমরা অসাধারণ সমর্থন পাই।

মূলত লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি নিয়ে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে চলমান মতপার্থক্যের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সব বিষয়ে একমত নন বলেও জানান নেতানিয়াহু, যদিও তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো বলে উল্লেখ করেন। ট্রাম্পের প্রশংসা করে নেতানিয়াহু বলেন, হোয়াইট হাউসে ইসরায়েলের পাওয়া সবচেয়ে বড় বন্ধু হলেন ডোনাল্ড ট্রাম্প।

এর আগে জেডি ভ্যান্স মন্তব্য করেছিলেন, ইরানের সঙ্গে হওয়া শান্তি চুক্তির মূল লক্ষ্য ছিল আঞ্চলিক সংঘাত কমানো, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং মধ্যপ্রাচ্যে বৃহত্তর কূটনৈতিক সমঝোতার পথ তৈরি করা।

তিনি স্মরণ করিয়ে দেন, ইসরায়েলের প্রতিরক্ষায় ব্যবহৃত অস্ত্রের বড় অংশই যুক্তরাষ্ট্রের অর্থায়নে সরবরাহ করা হয়েছে। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার সমালোচনা করে ভ্যান্স বলেন, এ ধরনের অভিযান যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংবেদনশীল আলোচনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা উপস্থিতির পক্ষে সাফাই গেয়ে নেতানিয়াহু দাবি করেন, সীমান্তবর্তী কয়েকটি খ্রিষ্টান অধ্যুষিত গ্রাম ইসরায়েলের কাছে সুরক্ষা চেয়েছে।

তিনি জোর দিয়ে বলেন, আপনি যদি শান্তি চান, তবে যারা আপনাকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে আত্মরক্ষার সক্ষমতাও আপনার থাকতে হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস

সর্বশেষ সংবাদ

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত ৭ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে, প্রত্যেককে ১ লাখ টাকা...

এই বিভাগের অন্যান্য সংবাদ