spot_img

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় রণতরি, হামলার জন্য অপেক্ষা করবে না ইরান

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ পৌঁছানোর পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর পাশাপাশি সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে ইরান।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। কূটনৈতিক আলোচনার আড়ালে ওয়াশিংটন নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলেও আশঙ্কা করছে তেহরান।

সোমবার (১৬ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আলজাজিরাকে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় আগে থেকেই অবস্থান করা আরও দুটি বিমানবাহী রণতরির সঙ্গে যুক্ত হয়েছে।

অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হামলার অপেক্ষায় থাকবে না ইরান। তার অভিযোগ, কূটনৈতিক আলোচনার আড়ালে নতুন করে সামরিক অভিযানের প্রস্তুতি নিতে পারে ওয়াশিংটন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র যতই আত্মবিশ্বাসী হোক না কেন, তাদের পরাজয়ের মুখোমুখি হতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি বলেন, তলোয়ার হাতে থাকা ব্যক্তির সামনে আইনের কথা বলো না, কথাটি একজন রোমান সেনাপতির। অথচ শেষ সামরিক অভিযানে তাকে শোচনীয় পরাজয় মেনে নিতে হয়। যদিও সংখ্যার বিবেচনায় তিনি এগিয়ে ছিলেন। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যান। পরে তার শিরশ্ছেদ করা হয়েছিল।

এ বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একযোগে ইরানে হামলা শুরু করে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করে তেহরান।

জাহাজগুলোকে ইরানের অনুমোদিত পথ ব্যবহার করতে হচ্ছে। অনুমতি ছাড়া চলা জাহাজগুলোকে নিয়মিত নিশানা করেছে দেশটি।

এর জবাবে ইরানের বন্দরগুলোয় নৌ অবরোধ দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। হরমুজ পার হতে তেলবাহী জাহাজগুলোকে সহায়তা করছে মার্কিন বাহিনী। যুদ্ধের আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এ পথ দিয়ে পরিবাহিত হতো।

সেন্টকম সম্প্রতি দাবি করেছে, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে তারা সব মাইন সরিয়ে ফেলেছে। এর আগে সেন্টকম গত মাসে জানিয়েছিল, গ্রীষ্মের পর থেকে হরমুজ প্রণালি দিয়ে তারা উপসাগরীয় দেশগুলোর ১৫০ কোটি ব্যারেল জ্বালানি তেল রপ্তানিতে সহায়তা করেছে।

সর্বশেষ সংবাদ

কিশোরী শ্রমিকে ধর্ষণের অভিযোগে মুন্সিগঞ্জে গার্মেন্টস মালিক গ্রেপ্তার

কর্মস্থলে নিরাপত্তার বদলে ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ১৫ বছর বয়সী এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ