spot_img

মিয়ানমার সীমান্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

মিয়ানমার সীমান্তের চলমান পরিস্থিতির কারণে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরাকান আর্মির প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন—এমন একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই।

সাম্প্রতিক সময়ে মিয়ানমারের সামরিক বাহিনী আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান জোরদার করায় সীমান্ত এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। এতে সীমান্তবর্তী বাংলাদেশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে এবং নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কাও তৈরি হয়েছে।

এ বিষয়ে সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ড. খলিলুর রহমান বলেন, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অনুপ্রবেশসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

ট্রাম্প–পুতিনের ৯০ মিনিটের ফোনালাপ, যেসব কথা হলো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে প্রায় ৯০ মিনিটের একটি টেলিফোন আলাপে ইউক্রেন যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ