spot_img

আজকের স্বর্ণের দাম

অবশ্যই পরুন

দেশের বাজারে ভ্যাটসহ দুই ২ লাখ ২১ হাজার টাকার কিছু বেশি দামে বিক্রি হচ্ছে এক ভরি স্বর্ণের গহনা। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে দেড় লাখ টাকার নিচে। ভালো মানের রুপার ভরি বিক্রি হচ্ছে সাড়ে ৪ হাজার টাকার কাছাকাছি।

দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ৩০ জুন সকাল ১০টা থেকে সোনার গহনা ও রুপার এ দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনার গহনা ও রুপা বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
২১ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা। অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৪ হাজার ৪৯১ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৭৪১ টাকায় বিক্রি হচ্ছে।

সর্বশেষ সংবাদ

৩২ হাজার সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল

দেশের ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা রইল না। বৃহস্পতিবার (২ জুলাই)...

এই বিভাগের অন্যান্য সংবাদ