spot_img

আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে দ্বন্দ্ব, বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

অবশ্যই পরুন

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিশি বৈঠকে দুই বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার মারা যান।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ জুন ব্রাজিল-জাপান ম্যাচকে কেন্দ্র করে দুইপক্ষের বিবাদ এবং তা মীমাংসার জন্য বুধবার হয় সালিশি বৈঠক। একপর্যায়ে দুই বিএনপির নেতার উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় স্থানীয় কয়েক ব্যক্তি। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন নবোদয় ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার।

দুজনকেই প্রথমে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। ঢাকা মেডিকেলে নেয়ার পর মারা যান আবুল বাশার। সাদ্দাম হাসপাতালে চিকিৎসাধীন।

বিএনপির স্থানীয় নেতারা অভিযোগ করেন– সালিশ চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। তারা জানান, ২৯ জুনের ঘটনায় থানায় একটি অভিযোগও দায়ের করেন সাদ্দাম। কিন্তু এ ব্যাপারে পুলিশ কোনো পদক্ষেপ না নেয়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তাদের অভিযোগ।

স্থানীয়দের দাবি, অভিযুক্তরা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের বিরুদ্ধে এর আগেও নানা অপরাধের অভিযাগ আছে বলে দাবি করেন তারা।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে হাতাহাতির বিষয়ে মীমাংসার জন্য বুধবার সন্ধ্যায় সালিশি বৈঠক হয়। ওখানে তর্কবিতর্কের একপর্যায়ে এ ঘটনা ঘটে। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তবে এ বিষয়ে নির্বাচন...

এই বিভাগের অন্যান্য সংবাদ