spot_img

৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ১৮ দিনের নবজাতক

অবশ্যই পরুন

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। এর প্রায় দেড় ঘণ্টা পর একই ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয় শিশুটির মাকেও। ঘটনাটি স্থানীয়দের কাছে এক অলৌকিক উদ্ধার অভিযানের নজির হয়ে উঠেছে।

শুক্রবার (২৬ জুন) গভীর রাতে রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় শহর লা গুয়াইরায় উদ্ধারকারীরা শিশুটিকে ধ্বংসস্তূপের নিচ থেকে নিরাপদে বের করে আনেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফ্লাডলাইটের আলোয় অত্যন্ত সতর্কতার সঙ্গে উদ্ধারকাজ চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় বের করে আনা হয়। পরে কাপড়ে মোড়ানো শিশুটিকে সাবধানে উদ্ধারকর্মীদের হাত বদল করে নিরাপদ স্থানে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা আন্দ্রেয়িনা কুইন্তেরো জানান, প্রায় ৩২ ঘণ্টা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পরও শিশুটির শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারের কিছু সময় পরই তার মাকেও জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা।

পরে হাসপাতাল থেকে প্রকাশিত আরেকটি ভিডিওতে দেখা যায়, চিকিৎসাধীন মাকে চিকিৎসক জানাচ্ছেন, তার সন্তান সম্পূর্ণ সুস্থ রয়েছে। চিকিৎসকদের ধারণা, ভূমিকম্পের সময় মা নিজের শরীর বা কোনো শক্ত বস্তু দিয়ে শিশুটিকে ঢেকে রাখায় ওপর থেকে ধসে পড়া কংক্রিটের আঘাত থেকে সে রক্ষা পায়।

উল্লেখ্য, গত বুধবার রাতে ভেনেজুয়েলায় এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ৯২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ এবং জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৫০ হাজারের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে নরকে পরিণত করা হবে: আইআরজিসি

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে নরকে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আরআইজিসি)। ইরানের যুক্তরাষ্ট্রের হামলার...

এই বিভাগের অন্যান্য সংবাদ