spot_img

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুর খবর জানিয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি মন্ত্রণালয়।

পশ্চিমা দেশগুলোর প্রকাশ্য সমালোচক হিসেবে পরিচিত ছিলেন জ্যেষ্ঠ এই কূটনীতিক। ২০২৫ সালের মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে মস্কোর সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দেয় ওয়াশিংটন। অন্যদিকে রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

তবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার নতুন সম্ভাবনা তৈরি হয়।

যুক্তরাষ্ট্রে দায়িত্ব নেওয়ার আগে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন দারিচেভ। এরপর রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগে দায়িত্ব সামলান তিনি।

সূত্র: সিএনএন

সর্বশেষ সংবাদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তরুণদের কার্যকর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ