spot_img

উত্তর কোরিয়ায় নতুন পারমাণবিক উৎপাদন কেন্দ্র পরিদর্শন করলেন কিম জং উন

অবশ্যই পরুন

উত্তর কোরিয়ায় সদ্য সচল হওয়া নতুন একটি অত্যাধুনিক পারমাণবিক উপাদান উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

বৃহস্পতিবার (৪ জুন) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন এই পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়, নতুন এই পারমাণবিক কেন্দ্রটি পরিদর্শনকালে সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের পারমাণবিক অস্ত্রের ভাণ্ডার আরও দ্রুত সম্প্রসারণ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।

পরিদর্শনকালে কিম জং উন দাবি করেন, বিগত ৫ বছরে উত্তর কোরিয়ায় অস্ত্র তৈরির ক্ষমতাসম্পন্ন পারমাণবিক উপাদানের উৎপাদন পূর্বের তুলনায় দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

দেশের দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য অর্জন এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এই উৎপাদন প্রক্রিয়াকে আরও গতিশীল ও বৃদ্ধি করার জন্য তিনি সেখানে উপস্থিত বিজ্ঞান ও প্রকৌশলীদের নির্দেশ দেন।

সর্বশেষ সংবাদ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েই গড়ে উঠবে একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ