spot_img

বাংলাদেশ থেকে এত বড় খুনি পালালো কীভাবে: প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

অবশ্যই পরুন

বাংলাদেশের একটি চাঞ্চল্যকর ও বড় হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের প্রসঙ্গ টেনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি প্রশ্ন তুলেছেন, এত বড় অপরাধী দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কীভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গেল, তার জবাব বর্তমান সরকারকে দিতে হবে।

বুধবার ০৩ জুন) যশোরের বেনাপোল পোর্ট থানার সাদীপুর সীমান্ত এলাকায় উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, কলকাতার ধর্মতলায় মঙ্গলবার এক জনসভায় মমতা দাবি করেন, বাংলাদেশের একটি হত্যা মামলার আসামি ভারতের মেঘালয় দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের পর পুলিশ তাকে গ্রেপ্তার করে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ‘দেশের স্বার্থে’ এ বিষয়ে মমতার নেতৃত্বাধীন তৎকালীন পশ্চিমবঙ্গ সরকারকে মুখ খুলতে নিষেধ করেন। মমতা বলেন, ‘কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়ে ছিল? সবটাই জানি।’

গত এপ্রিলে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে হেরে রাজ্যে মমতার টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে। এরপর এটাই ছিল মমতার প্রথম জনসভা।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যতদিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ততদিনই যুক্তরাষ্ট্র সফর...

এই বিভাগের অন্যান্য সংবাদ