spot_img

কোনোভাবেই ইসরায়েলকে স্বীকৃতি দেব না: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের বলেছেন, আব্রাহাম চুক্তি নিয়ে অনেক গুঞ্জন ও জল্পনা চলছে। আমি পরিষ্কার করে বলতে চাই, এ বিষয়ে পাকিস্তানের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও অপরিবর্তিত।

তিনি আরো বলেন, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এবং পবিত্র আল-কুদসকে তার রাজধানী ঘোষণা না করা পর্যন্ত এ বিষয়ে কোনো ধরনের নমনীয়তা দেখানো সম্ভব নয়।

ইসহাক দার বলেন, পাকিস্তান ফিলিস্তিন ও গাজা প্রসঙ্গে তার দীর্ঘদিনের অবস্থানের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসলামাবাদের ইসরায়েলনীতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

উল্লেখ্য, কয়েক দিন আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, তিনি পাকিস্তান, সৌদি আরব এবং কাতার-সহ কয়েকটি দেশকে অব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

সূত্র: পাকিস্তান টুডে

সর্বশেষ সংবাদ

ওমানের সঙ্গে সিইপিএ চুক্তি করতে চায় বাংলাদেশ

ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ঘাটতি কমানো, বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়ানো এবং বিনিয়োগ সম্প্রসারণে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) করার...

এই বিভাগের অন্যান্য সংবাদ