spot_img

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আবারও উত্তেজনার মধ্যে বুশেহরে মার্কিনিদের একটি ড্রোন ভূপাতিত করেছে ইরান।

বৃহস্পতিবার (২৮ মে) স্থানীয় সময় রাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি মাটিতে নামিয়ে আনে ইরানের সামরিক বাহিনী। বুশেহর ইরানের একটি উপকূলীয় অঞ্চল। সেখানে এর আগেও ড্রোন ধ্বংস করার ঘটনা ঘটেছিল।

বুশেহরের জাম কাউন্টির গভর্নর মাসুদ তাঙ্গেসতানি বার্তাসংস্থা তাসনিম নিউজকে বলেছেন, ‘আজ রাতে যে ঘটনাটি ঘটেছে, তা শত্রুদের একটি আকাশযান ধ্বংস করার সাথে সম্পর্কিত ছিল। শহর এখন স্বাভাবিক পরিস্থিতিতে আছে।’

এরআগে ইরানের দক্ষিণাঞ্চলীয় অঞ্চল থেকে মিসাইল ছুড়েছিল ইরানের সামরিক বাহিনী। নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে টার্গেট করে মিসাইল ছোড়া হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক সংবাদমাধ্যম পরে জানায় যে, মার্কিন সামরিক বাহিনী রাতের বেলায় ইরানে নতুন করে হামলা চালিয়েছে। এসব হামলায় একটি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়, যেটিকে ওয়াশিংটন মার্কিন বাহিনী ও অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি বলে দাবি করেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে যে, তারা বৃহস্পতিবার সকালে একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। তাদের মতে, এটি ছিল বন্দর আব্বাসে মার্কিন হামলার জবাব হিসেবে পরিচালিত প্রতিশোধমূলক আঘাত।

সূত্র: সিনহুয়া 

সর্বশেষ সংবাদ

একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, মেনে নিয়েছে দলটি: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করে বলেছেন, সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না,...

এই বিভাগের অন্যান্য সংবাদ