spot_img

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

রোববার (২৪ মে) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশে প্রায় চার বছরের দায়িত্ব পালন শেষে প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

২০২২ সালের সেপ্টেম্বরে ঢাকায় ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে যোগ দেন প্রণয় ভার্মা এবং ১৯৯৪ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেন তিনি। ঢাকায় আসার আগে, তিনি ২০১৯ সালের জুলাই থেকে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ সংবাদ

প্রথমবার রিটার্ন দিলেই করছাড়! জেনে নিন নতুন আয়করের নিয়ম

২০২৬–২৭ অর্থবছরে আয়কর ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন করদাতাদের উৎসাহিত করতে ন্যূনতম কর কমানো, করমুক্ত আয়সীমা বৃদ্ধি...

এই বিভাগের অন্যান্য সংবাদ