spot_img

ঝিনাইদহে ছাত্রদল নেতার মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেফতার

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের স্টেডিয়াম এলাকা থেকে সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবিরের দায়ের করা হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, এনসিপি নেতা তারেক রেজা সন্ধ্যায় স্টেডিয়ামের পাশে ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলনে যোগ দিতে যান। তিনি মিলনায়তনের সামনে পৌঁছালে আগে থেকে অবস্থান নেওয়া পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গতকাল শনিবার তারেক রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (২২ মে) ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওইদিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রথমে তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় আট নেতাকর্মীর বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। পরে ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনামুল কবির তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন।

সর্বশেষ সংবাদ

সরকারি দামে সার বিক্রি না করলে ডিলারশিপ বাতিল: বিএফএ

সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন...

এই বিভাগের অন্যান্য সংবাদ