spot_img

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবক গ্রেফতার

অবশ্যই পরুন

গাজীপুরের গাছায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মো. আব্দুল্লাহ সিফাত নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক মো. আব্দুল্লাহ সিফাত ‘ইনকিলাব মঞ্চ’ গাছা শাখার সদস্য।

পুলিশ জানায়, অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সোশ্যাল সাইটে একটি ভিডিও প্রকাশ করেন সিফাত। ওই ভিডিওতে তিনি প্রধানমন্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি নজরে এলে তাকে আটক করা হয়। খবরটি ছড়িয়ে পড়লে, জাতীয় নাগরিক পার্টির যুবশক্তির আহ্বায়ক ও সিনিয়র মুখ্য সংগঠকের নেতৃত্বে থানায় অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় তারা সিফাতকে মুক্তি না দেয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এ ঘটনায় পরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও থানার সামনে মুখোমুখি অবস্থান নেন। এ সময় এনসিপি-বিএনপি নেতাদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতিও হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সর্বশেষ সংবাদ

ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলার অভিযোগ; কখনো কখনো এমনটা হয়ে যায়, বলছে যুক্তরাষ্ট্র

ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলায় বেসামরিক লোকজন হতাহত হয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। ওয়াশিংটনের দাবি, তারা এই খবর...

এই বিভাগের অন্যান্য সংবাদ