spot_img

জন্মাষ্টমীর শোভাযাত্রা, ডিএমপির বিশেষ নির্দেশনা

অবশ্যই পরুন

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে আজ শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। উৎসবের প্রধান আকর্ষণ এ শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

এ সময় শোভাযাত্রাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নির্ধারিত রুটে চলাচলকারী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

ডিএমপির বার্তায় বলা হয়, পিকেট ও টহল পার্টির পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, ফুট প্যাট্রল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি ও সাদা পোশাকের গোয়েন্দা দল মোতায়েন থাকবে। সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট এবং পর্যাপ্ত ট্রাফিক পুলিশ থাকবে।

শোভাযাত্রায় নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোঁটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি ও ক্ষয়কারক তরল না নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শোভাযাত্রা ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থার নেওয়ার কথা জানিয়ে ডিএমপি বলেছে, অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, অন্যান্য নিষিদ্ধঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা, পুরোহিত এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব।

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নকারী তথ্য, গুজব, অপপ্রচার, বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড ইত্যাদি চিহ্নিত করার লক্ষ্যে চলমান সাইবার পেট্রলিং বিশেষভাবে জোরদার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে গাজীপুরে যুবক গ্রেফতার

গাজীপুরের গাছায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মো. আব্দুল্লাহ সিফাত নামে এক যুবককে...

এই বিভাগের অন্যান্য সংবাদ