spot_img

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের ডাগআউট সামলাবেন আনচেলত্তি

অবশ্যই পরুন

নিজেদের ইতিহাসে কখনো বাইরে থেকে কোচ আনেনি ব্রাজিল। ২৪ বছর ধরে বিশ্বকাপ না জেতা সেই সেলেসাওরা এবারের বিশ্বকাপের জন্য দায়িত্ব দিয়েছে ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তিকে।

বিশ্বকাপের উদ্দেশে উড়াল দেওয়ার আগেই সুখবর পেলেন আনচেলত্তি। শুধু ২০২৬ বিশ্বকাপ নয়, পরের আসরের জন্যও তার ওপর ভরসা করছে ব্রাজিল। ইতোমধ্যে তার সঙ্গে চুক্তি নবায়ন করার কথা জানিয়েছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল (সিবিএফ)।

৬৬ বছর বয়সী আনচেলত্তির এটাই প্রথম জাতীয় দলের কোচিং। এ পর্যন্ত আনচেলত্তির অধীনে ব্রাজিল ১০টি ম্যাচ খেলেছে, জিতেছে পাঁচটি, ড্র দুটি, হার তিনটি।

১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের এবারের বিশ্বকাপ মিশন শুরু হবে। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

সর্বশেষ সংবাদ

জলবায়ু সংকট মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশ্ব পরিবেশ দিবস ২০২৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ