spot_img

ট্রাম্প-শি জিনপিং একমত, ইরান ইস্যুতে বড় সিদ্ধান্ত

অবশ্যই পরুন

হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে—এই দুই স্পর্শকাতর ইস্যুতে একমত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে ট্রাম্পের তিন দিনের রাষ্ট্রীয় সফরের এক দ্বিপাক্ষিক বৈঠকে দুই নেতা এই ঐকমত্যে পৌঁছান বলে জানিয়েছে হোয়াইট হাউস।

বৈঠকে শি জিনপিং স্পষ্টভাবে জানান, চীন হরমুজ প্রণালিকে সামরিকীকরণের ঘোর বিরোধী। একই সঙ্গে এই আন্তর্জাতিক জলপথ ব্যবহারে কোনো ধরনের শুল্ক আরোপের চেষ্টারও সমালোচনা করেন তিনি।

জ্বালানি নিরাপত্তার বিষয়ে শি জিনপিং আরও জানান, মধ্যপ্রাচ্যের এই রুটের ওপর নির্ভরতা কমাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল আমদানিতে আগ্রহী চীন।

দুই পরাশক্তি দেশই এই বিষয়ে একমত হয়েছে, বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত থাকতে হবে। সফরের আগে ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন, চীন তাদের প্রভাব খাটিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে আলোচনায় ফিরিয়ে আনবে।

সর্বশেষ সংবাদ

ফাইনালে আর্জেন্টিনাকে চান স্পেন কোচ

ফ্রান্সকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়ার পর স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, শিরোপা নির্ধারণী...

এই বিভাগের অন্যান্য সংবাদ