spot_img

মেসির জোড়া গোলে সিনসিনাটিকে ৫-৩ ব্যবধানে হারালো মায়ামি

অবশ্যই পরুন

এমএলএসে দ্রুততম ১০০ গোল-অ্যাসিস্টের রেকর্ডের রেশ কাটতে না কাটতেই আবারও মাঠে নিজের জাদুকরী পারফরম্যান্স প্রদর্শন করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

বুধবার (১৪ মে) এফসি সিনসিনাটির বিপক্ষে ৫-৩ গোলের এক রুদ্ধশ্বাস ম্যাচে জোড়া গোল ও অ্যাসিস্টের মাধ্যমে ইন্টার মায়ামিকে জয় উপহার দিয়েছেন তিনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের খেলে মায়ামি। খেলার ২৪ মিনিটে দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন অধিনায়ক মেসি। তবে বিরতির পর সিনসিনাটি ম্যাচে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গেলে চাপে পড়ে মায়ামি। লুইস সুয়ারেজের সহায়তায় গোল করে দলকে সমতায় ফেরান তিনি।

ব্যক্তিগত জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি এদিন সতীর্থদের দিয়ে গোলও করিয়েছেন মেসি। ম্যাচের শেষ দিকে হ্যাটট্রিকের সুযোগ তৈরি হলেও এমএলএস কর্তৃপক্ষ সেটিকে আত্মঘাতী গোল হিসেবে ঘোষণা করে। ফলে ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫-৩ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

এই জোড়া গোলের মাধ্যমে পেশাদার ফুটবল ক্যারিয়ারে লিওনেল মেসির গোল সংখ্যা এখন ৯১০-এ গিয়ে দাঁড়ালো।

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশনে ৯০ লাখ মানুষের স্বাক্ষর

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আজ রাতে অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার হাইভোল্টেজ সেমিফাইনালের আগেই মাঠের বাইরে সৃষ্টি হয়েছে নজিরবিহীন...

এই বিভাগের অন্যান্য সংবাদ