spot_img

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে উদ্যোগ, আজই তেহরানের সঙ্গে বৈঠকে বসছে কাতার

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টা জোরদার করেছে কাতার। এরই অংশ হিসেবে আজ ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছে দোহা। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মাজেদ আল-আনসারি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। বর্তমান পরিস্থিতি এবং আলোচনায় থাকা প্রস্তাবগুলো নিয়ে মতবিনিময় করতেই ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আয়োজন করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে আল-আনসারি বলেন, মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে এবং বিদ্যমান প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করতে আজ ইরানি পক্ষের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি জানান, আলোচনার মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থানের মধ্যকার ব্যবধান কমিয়ে আনা এবং সমঝোতার পথ তৈরি করা।

একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষের প্রতি উত্তেজনা আরও বাড়তে পারে, এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন কাতারের এই কর্মকর্তা।

কাতারের এই উদ্যোগের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকার বিষয়টি সামনে এসেছে। তবে প্রস্তাবিত বৈঠকে কী ধরনের অগ্রগতি হয়, তা এখন দেখার বিষয়। আল জাজিরা

সর্বশেষ সংবাদ

ওয়াশিংটনে বোমা হামলার পরিকল্পনা নিয়ে যা বলল ইরান

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ বা তেজস্ক্রিয় পদার্থযুক্ত বিস্ফোরক দিয়ে হামলার পরিকল্পনার অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। মার্কিন সংবাদমাধ্যমে...

এই বিভাগের অন্যান্য সংবাদ