spot_img

হার্ট অ্যাটাকে মারা গেলেন অভিনেতা দিলীপ রাজ

অবশ্যই পরুন

দক্ষিণী টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা, সংগীতশিল্পী ও প্রযোজক দিলীপ রাজ আর নেই। বুধবার (১২ মে) ভোরে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৪৭ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।

পারিবারিক সূত্র জানিয়েছে, এদিন ভোরে আকস্মিকভাবে তীব্র হার্ট অ্যাটাকে আক্রান্ত হন দিলীপ। পরে তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা চেষ্টা চালান। কিন্তু চিকিৎসায় সাড়া না দিয়ে মৃত্যু হয় তার।

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এ অভিনেতা ও প্রযোজকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে কন্নড় ইন্ডাস্ট্রিতে। সোশ্যাল মিডিয়ায় তার স্মরণে শ্রদ্ধা জানানোসহ শোক প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

দিলীপ রাজ দীর্ঘদিনের ক্যারিয়ারে নানা প্রতিভার ছাপ রেখেছেন। ২০০৭ সালে পুনিথ রাজকুমারের ব্লকবাস্টার সিনেমা ‘মিলানা’র মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। ‘ইউ টার্ন’ এবং ‘বয়ফ্রেন্ড’র মতো সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ ক্যারিয়ারে ২৪টিরও বেশি সিনেমায় দেখা গেছে তাকে।

বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায়ও নিয়মিত কাজ করেছেন তিনি। জি কন্নড়ের ধারাবাহিক ‘হিটলার কল্যাণ’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি লাভ করেন। আবার ‘জননী’, ‘রঙ্গোলি’, ‘কুমকুম ভাগ্য’, ‘মাঙ্গল্য’ ও ‘রথসপ্তমী’র মতো একাধিক সুপারহিট ধারাবাহিকে অভিনয় করেছেন দিলীপ রাজ।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনায়ও দেখা গেছে তাকে। ‘ডিআর ক্রিয়েশনস’ ব্যানারের অধীনে একাধিক টেলিভিশন সিরিয়াল প্রযোজনা করেছেন।

দিলীপ রাজের অভিনয়ের হাতেখড়ি হয়েছিল মঞ্চে। ‘নটরাঙ্গা’ ও ‘দৃষ্টি’র মতো বিখ্যাত থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। থিয়েটারে কাজের সময় প্রখ্যাত অভিনেত্রী নন্দিতার মাধ্যমে টিভিতে পা রাখেন তিনি। তার অভিনীত প্রথম টেলিফিল্ম ‘কাম্বাদা মানে’।

এরপর প্রবীণ অভিনেত্রী ভারতী বিষ্ণুবর্ধনের সঙ্গে ‘জননী’ ধারাবাহিকে অভিনয় করে সাড়া ফেলেন। সংগীতশিল্পী হিসেবেও খ্যাতি ছিল ব্যাপক। ‘আ দিনাগালু’ সিনেমায় অভিনেতা চেতন কুমারের হয়ে তার ডাবিং এখনো বেশ প্রশংসিত।

সর্বশেষ সংবাদ

প্রথম জয়ে ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে প্রথম জয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠল বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ