spot_img

কোস্টারিকাকে ৭ গোলে উড়িয়ে আর্জেন্টিনার দাপুটে জয়

অবশ্যই পরুন

কোস্টারিকাকে ৭-০ গোলে হারালো আর্জেন্টিনা। আগেরদিন সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে বড় জয় নিয়ে বছর শেষ করেছিল ব্রাজিল। পরদিনই, সেলেসাওদের মতোই, প্রীতি ম্যাচে, কোস্টারিকার জালে ৭ গোল দিল আলবিসেলেস্তারা।

কর্দোবায়, আর্জেন্টিনাকে আতিথ্য দেয় কোস্টারিকা। ম্যাচের ৮ মিনিটেই, লিড নেয় লিওনেল স্কালোনির দল। আড়াআড়ি শটে গোল করেন নিকো পাজ।

ম্যাচের ৩৫ মিনিটে, আগুস্তিন জিয়াইয়ের কাট-ব‍্যাকে ব্যবধান দ্বিগুণ করেন হুলিয়ান আলভারেজ। ৩৮ মিনিটে, স্কোরলাইন ৩-০ করেন নিকো পাজ। এরপর ৪৩তম মিনিটে ব‍্যবধান আরও বাড়ান আলভারেস। তাতে প্রথমার্ধেই কোস্টারিকার জালে আর্জেন্টিনার চার গোল।

দ্বিতীয়ার্ধেও আক্রমনের ধারা বজায় রাখে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। এবার গোলদাতা নিকো পাজের বদলি হিসেবে নামা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। এরপর বেশকিছু সময় আর গোলের দেখা নেই। তবে ৭৮ মিনিটে আবারও কোস্টারিকার জাল কাপে ম্যাক অ্যালিস্টারের গোলে। তাতে স্কোরলাইন হয় ৬-০।

ম্যাচের শেষ মূহুর্তে, প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন মাস্তানতুয়োনো। নিজের জোড়া গোলের পাশাপাশি পূর্ণ করেন দলের সাত গোল। গোলবন্যার ম্যাচে আর্জেন্টিনার কাছে পাত্তাই পায়নি কোস্টারিকা। পাজ-আলভারেজ-মাস্তানতুয়োদের গোল উৎসবের ম্যাচে দর্শক বনে যায় প্রতিপক্ষের ফুটবলাররা।

বড় জয়ে বছরের শেষটা সুন্দর করলো আলবিসেলেস্তারা। এর আগের ম্যাচে উরুগুয়ের কাছে হারে লিওনেল স্কালোনির দল। লিওনেল মেসির বিদায়ের পর এটিই ছিল আর্জেন্টিনার প্রথম জয়।

সর্বশেষ সংবাদ

টুঙ্গিপাড়া থানায় হামলা-আগুনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও অগ্নিসংযোগ, সংসদ সদস্যের বাড়িতে হামলা এবং আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির...

এই বিভাগের অন্যান্য সংবাদ