spot_img

অভিনেতা জেক হলের মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

অবশ্যই পরুন

ব্রিটিশ রিয়েলিটি শো ‘দ্য অনলি ওয়ে ইজ এসেক্স’-এ অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিতি লাভ করা তারকা অভিনেতা জেক হলের মরদেহ উদ্ধার করা হয়েছে স্পেন থেকে। গত ৭ মে ক্ষতবিক্ষত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ফলে তার মৃত্যু নিয়ে এরইমধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। এ অভিনেতা মৃত্যুকালে ৮ বছর বয়সী কন্যা সন্তান রিভারকে রেখে গেছেন। তার সাবেক স্ত্রী ‘লেডিস অব লেডিস’ তারকা মিসে বেকিরি এই সন্তানের মা।

মার্কিন ম্যাগাজিন পিপলের প্রতিবেদন অনুযায়ী, গত ৬ মে স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে ৭টার দিকে মায়োর্কার সান্তা মার্গালিদা পৌরসভার এক জায়গায় ঘটেছে এ ঘটনা। বাইরে এক রাত কাটানোর পর জেক হলকে একটি ভবন থেকে মাথায় আঘাতপ্রাপ্ত মৃত অবস্থায় পাওয়া যায়। মরদেহ উদ্ধারের সময় তার বুকে কাঁচের দরজার ভাঙা টুকরো পাওয়া গেছে।

স্পেনের প্রধান জাতীয় পুলিশ বাহিনী গার্ডিয়া সিভিল জানিয়েছে, ধারণা করা হচ্ছে ভুক্তভোগী একটি কাঁচের জানালায় ঝাঁপিয়ে পড়ার পর মারা গেছেন। আর স্থানীয় পুলশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেছেন।

স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, ওই ভবনের ভেতর চারজন পুরুষ ও দু’জন নারী মাদক সেবন করেছিলেন বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বাইরে পার্টি করছিলেন এবং ওই বাসভবনে পৌঁছানোর পর আরও মাদক ও অ্যালকোহল সেবন করতে চেয়েছিলেন। বিপুল মাদক গ্রহণের পর সে উত্তেজিত হয়ে পড়েছিল।

অভিনেতা জেক হলের মৃত্যুর কারণ জানার জন্য ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় গার্ডিয়া সিভিলের জুডিশিয়াল পুলিশ দলও এরইমধ্যে তদন্ত শুরু করেছে।

স্পেনের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, আমরা আমাদের এখানে একজন মৃত ব্রিটিশ ব্যক্তির পরিবারকে সহায়তা করছি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘দ্য অনলি ওয়ে ইজ এসেক্স’র অভিনয়শিল্পীদের দলে যোগ দেন জেক হল। এরপর প্রায় দশ বছর পর ২০২৪ সালে অনুষ্ঠানটি ছেড়ে দেন দিনি। বিবিসির তথ্য অনুযায়ী, ‘বাই জেক হল’ এবং ‘প্রেভু স্টুডিও’র মতো ফ্যাশন লেবেল চালু করেছেন তিনি। এর মধ্যে শেষেরটি সুপার মডেল বেলা হাদিদের মতো তারকারা পরতেন।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে দলে থাকছে না প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। তিন ম্যাচের...

এই বিভাগের অন্যান্য সংবাদ