spot_img

যেকোনো সময় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে নিতে পারি: ট্রাম্প

অবশ্যই পরুন

ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কঠোর নজরদারিতে রয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চাইলে যেকোনো সময় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে নিতে পারি।

তিনি বলেন, ওই ইউরেনিয়ামের কাছে কাউকে যেতে দেবে না। ওই পারমাণবিক উপাদান এখন মার্কিন সামরিক বাহিনীর।

রোববার (১০ মে) প্রচারিত মার্কিন টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ধ্বংসস্তূপের নিচে থাকা ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন নয়। কারণ, পুরো এলাকা তাদের নজরদারিতে রয়েছে।

তিনি আরও বলেন, ‘কেউ যদি ওই স্থাপনার কাছাকাছি যায়, আমরা তা জানতে পারব এবং তাদের উড়িয়ে দেব।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ইউরেনিয়ামের একটি অংশ এখনো ইরানের ভেতরে রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এদিকে সম্প্রতি ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না- এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ‘প্রয়োজনে শক্তি প্রয়োগেও’ পিছপা হবে না।

সর্বশেষ সংবাদ

সর্বজনীন পেনশন স্কিমে গতি ফেরাতে চায় সরকার

সর্বজনীন পেনশন স্কিমে ফের গতি আনতে চায় সরকার। ২০৩০ সালের মধ্যে ৪ কোটি পরিবার থেকে অন্তত একজন সদস্যকে স্কিমে...

এই বিভাগের অন্যান্য সংবাদ