spot_img

২ মিলিয়ন ডলারে টিকিট কিনলে নিজেই ‘হটডগ ও কোক’ পৌঁছে দেবেন ইনফান্তিনো

অবশ্যই পরুন

বিশ্বকাপ ফাইনালের একটি টিকিটের দাম ২ মিলিয়ন (২০ লাখ) ডলার! আকাশচুম্বী এই দাম নিয়ে যখন বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বইছে, তখন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এক কৌতুকপূর্ণ মন্তব্য করে আলোচনায় এসেছেন। তিনি জানিয়েছেন, কেউ যদি সত্যিই ২ মিলিয়ন ডলারে ফাইনালের টিকিট কেনেন, তবে তিনি “ব্যক্তিগতভাবে সেই দর্শকের জন্য একটি হটডগ এবং একটি কোক” নিয়ে হাজির হবেন। খবর বিবিসির।

আসন্ন এই টুর্নামেন্টের টিকিটের উচ্চমূল্য নিয়ে ব্যাপক সমালোচনা হলেও ইনফান্তিনো রসিকতা করে বলেন, কেউ এত দাম দিয়ে টিকিট কিনলে তার অভিজ্ঞতা দারুণ করতে, তিনি নিজেই টিকিটটি ডেলিভারি দেবেন।

এদিকে ফিফার অফিসিয়াল রিসেল (পুনঃবিক্রয়) প্ল্যাটফর্মে অনেক টিকিট পাঁচ অঙ্কের ডলারে তালিকাভুক্ত হয়েছে। এমনকি নিউ জার্সিতে হতে যাওয়া ফাইনালের গোলপোস্টের পেছনের চারটি টিকিট প্রতিটির দাম ধরা হয়েছিল প্রায় ২.৩ মিলিয়ন ডলার।

এই প্রসঙ্গে ইনফান্তিনো বলেন, রিসেল মার্কেটে কেউ ২ মিলিয়ন ডলারে টিকিট তালিকাভুক্ত করার মানে এই নয় যে টিকিটের প্রকৃত দাম অত, কিংবা কেউ তা কিনবে। তিনি টিকিটের দামের পক্ষে সাফাই গেয়ে বলেন, যুক্তরাষ্ট্রে অন্যান্য বড় ক্রীড়া ইভেন্টের তুলনায় এই দাম সামঞ্জস্যপূর্ণ।

টিকিট পুনঃবিক্রয় নিয়ে বেভারলি হিলসে মিলকেন ইনস্টিটিউট গ্লোবাল কনফারেন্সে ইনফান্তিনো বলেন, যুক্তরাষ্ট্রে টিকিট পুনঃবিক্রয় আইনত বৈধ। আমরা যদি খুব কম দামে টিকিট বিক্রি করি, তবে সেগুলো রিসেল মার্কেটে আরও কয়েকগুণ বেশি দামে বিক্রি হবে।

তিনি আরও জানান, গ্রুপ পর্বের ২৫ শতাংশ টিকিট ৩০০ ডলারের কম দামে পাওয়া যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের একটি ‘কলেজ গেমের’ টিকিটের দামের সাথে তুলনীয়।

অন্যদিকে, কানাডার ওন্টারিও সরকারের নতুন আইন অনুযায়ী ফিফা পরিবর্তন এনেছে তাদের রিসেল প্ল্যাটফর্মে। টরন্টোতে হতে যাওয়া ছয়টি ম্যাচের টিকিট এখন থেকে মূল দামের চেয়ে বেশি দামে বিক্রি করা যাবে না। তবে যুক্তরাষ্ট্রের অন্য ১৫টি ভেন্যুর ক্ষেত্রে এই কড়াকড়ি নেই।

এদিকে, টিকিটের পাশাপাশি হোটেল ভাড়া এবং যাতায়াত খরচ বেড়ে যাওয়ায় চরম আর্থিক চাপের মুখে পড়েছেন দর্শকরা। ইংল্যান্ডের একজন ভক্তকে শুধু গ্রুপ পর্বের ম্যাচগুলো দেখতেই প্রায় ৬,৫০০ পাউন্ড খরচ করতে হতে পারে বলে জানিয়েছে বিবিসি।

সর্বশেষ সংবাদ

দেশের নতুন পাঁচ উপজেলা গঠন

বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার)...

এই বিভাগের অন্যান্য সংবাদ