spot_img

৯৮৬তম গোলের পর পেনাল্টি মিস রোনালদোর, হারল আল নাসর

অবশ্যই পরুন

সৌদি প্রো লিগের নতুন মৌসুমে দুঃসময় যেন পিছু ছাড়ছে না ক্রিশ্চিয়ানো রোনালদো ও আল নাসরের। শুক্রবার (২০ নভেম্বর) আল-আহলি সৌদি এফসির বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে রোনালদোর দল। ম্যাচে গোল করেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি পর্তুগিজ এই মহাতারকা।

ম্যাচের ১৪ মিনিটেই গোল করে আল নাসরকে এগিয়ে দেন ৪১ বছর বয়সী রোনালদো। তবে মাত্র তিন মিনিট পরই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল দলটি। কিন্তু রোনালদোর নেয়া শট বাম পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে গোল করতে ব্যর্থ হন মিডফিল্ডার অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।

এরপর ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি আল নাসর। উল্টো তিন গোল হজম করে ৩-১ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। নতুন মৌসুমে টানা দুই ম্যাচ হেরে শুরু হলো ২০২৬-২৭ সৌদি প্রো লিগে আল নাসরের যাত্রা।

গত ২০২৫-২৬ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল আল নাসর। তবে রোনালদো ২০২৩ সালে ক্লাবটিতে যোগ দেয়ার পর থেকে এখন পর্যন্ত মাত্র একবারই লিগ শিরোপা জিততে পেরেছে দলটি।

এদিনের গোলটি ছিল চলতি মৌসুমে রোনালদোর নবম এবং ক্যারিয়ারের ৯৮৬তম গোল। ক্যারিয়ার শেষ করার আগে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে পর্তুগাল জাতীয় দল থেকে অবসর নিয়েছেন এই তারকা ফুটবলার।

আল নাসরের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার, এএফসি চ্যাম্পিয়নস লিগে আল সাদ এসসির বিপক্ষে। টানা দুই হারের ধাক্কা কাটিয়ে সেই ম্যাচে জয়ে ফিরতে চাইবে রোনালদোর দল।

সর্বশেষ সংবাদ

ইয়েমেনের হুদায়দাহ বন্দরসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ হামলা সৌদির, নিহত ৪১

লোহিত সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হুদায়দাহ বন্দরে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। শুক্রবারের (২০...

এই বিভাগের অন্যান্য সংবাদ