spot_img

ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন গাজার নারী ও শিশুরা

অবশ্যই পরুন

যুদ্ধবিধ্বস্ত গাজায় ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন নারী ও শিশুরা । আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) জানিয়েছে, ফিলিস্তিনিদের জন্য খাদ্য ও মানবিক সহায়তার ওপর ইসরায়েলের কঠোর বিধিনিষেধের কারণেই এই সংকট আরও গভীর হচ্ছে।

বৃহস্পতিবার (৭ মে) কাতার-ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির সহায়তাপ্রাপ্ত বিভিন্ন ক্লিনিকের তথ্য অনুযায়ী, গর্ভবতী নারী, নবজাতক ও অল্পবয়সী শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে, সন্তান জন্মদান, গর্ভপাত, কম ওজনের শিশুর জন্ম এবং নবজাতকের মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে। একই সঙ্গে শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির হারও আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

মাঠপর্যায়ে কর্মরত চিকিৎসকরা জানায়, তারা প্রতিদিনই এমন মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। অনেক মা অভিযোগ করে বলেছেন, পর্যাপ্ত খাদ্যের অভাবই তাদের অপুষ্টির প্রধান কারণ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যুদ্ধবিরতির প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও মানবিক সহায়তা প্রবেশে বিধিনিষেধ এখনো বহাল রয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ ও খাদ্য সহায়তা গাজায় প্রবেশ করার কথা থাকলেও বাস্তবে প্রতিদিন গড়ে মাত্র ১৫০টি ট্রাক প্রবেশ করছে। ফলে গাজার সাধারণ মানুষ চরম খাদ্যসংকট ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাবে মানবেতর জীবনযাপন করছে।

বিশেষজ্ঞদের দাবি, দ্রুত কার্যকর মানবিক সহায়তা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

সর্বশেষ সংবাদ

আজ পবিত্র ঈদুল আজহা

সারাদেশে আজ বৃহস্পতিবার (২৮ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল...

এই বিভাগের অন্যান্য সংবাদ