spot_img

আটকে গেল সঞ্জয় দত্তের ‘আখরি সওয়াল’

অবশ্যই পরুন

এবার সমস্যার বেড়াজালে সঞ্জয় দত্তের আসন্ন ছবি ‘আখরি সওয়াল’। হনুমান জয়ন্তীতে প্রকাশ্যে এসেছিল সিনেমার টিজার। গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল।

তবে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার এক সপ্তাহ আগে এর ট্রেলার মুক্তির জন্য সেন্সরের অনুমোদন মেলেনি। শুক্রবার (৮মে) ‘আখরি সওয়াল’ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ইতিহাসের উপর ভিত্তি করে নির্মিত সঞ্জয় দত্তের ‘আখরি সওয়াল’ ছবির ট্রেলার এখনও মুক্তি পায়নি, যদিও ছবিটি আগামী ৮ই মে অর্থাৎ মাত্র এক সপ্তাহ পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।

দেশটির বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছবির ট্রেলারটি বর্তমানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে।

চলচ্চিত্র জগতের সূত্র অনুযায়ী, নির্মাতারা বেশ কয়েকদিন আগেই বোর্ডে ট্রেলারটি জমা দিয়েছেন, কিন্তু এখনও অনুমোদনের অপেক্ষায় আছেন। সাধারণত ট্রেলারের ছাড়পত্র প্রক্রিয়া তিন কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়।

সিবিএফসি-এর তরফ থেকে কোনো স্পষ্ট ধারণা না পাওয়া ‘আখরি সওয়াল’-এর নির্মাতারা এখনও ট্রেলারটি মুক্তি দিতে পারছেন না। ট্রেলারটি দুবার সংশোধন করে পুনরায় জমা দেওয়া সত্ত্বেও এই বিলম্ব হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ড এখনও নির্মাতাদের কোনো চূড়ান্ত মতামত জানায়নি। এমন পরিস্থিতিতে ছবিটির মুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে।

অভিজিৎ মোহন ওয়ারং পরিচালিত ‘আখরি সওয়াল’ একটি কোর্টরুম ড্রামা, যা আরএসএস-এর শতবর্ষব্যাপী ইতিহাস তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটিতে বাবরি মসজিদ ধ্বংসের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয় তুলে ধরা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ঈদুল আজহায় রাজধানীর নিরাপত্তা-ট্রাফিক নিয়ে ডিএমপির সমন্বয় সভা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) ডিএমপি...

এই বিভাগের অন্যান্য সংবাদ