ভোরে হঠাৎ ঘুম ভেঙে যায়, আবার ঘুম আসে না। সকালে উঠেই মনে হয় শরীর যেন একদম ক্লান্ত। অনেকেই ভাবেন স্ট্রেস, বয়স বা ব্যস্ত জীবনযাত্রার কারণেই এমন হচ্ছে। কিন্তু সত্যিটা একটু ভিন্নও হতে পারে। এই ছোট ছোট পরিবর্তনগুলোই হতে পারে হরমোনের ভারসাম্যহীনতার প্রথম ইঙ্গিত যা আমরা বেশিরভাগ সময় গুরুত্বই দিই না।
হরমোনের ভারসাম্য নষ্ট হলে প্রথম ধাক্কাটা পড়ে ঘুমের ওপর। ঘুমের যেসব পরিবর্তন হরমোনের সমস্যার ইঙ্গিত দেয় লক্ষণগুলো হতে পারে—
- রাত ৩টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, এবং পরে আর ঘুম না আসা
- ঘুম হালকা হয়ে যাওয়া
- রাতে বারবার টয়লেটে যাওয়ার প্রয়োজন হওয়া
- সকালে ঘুম থেকে উঠে ক্লান্ত লাগা
অনেক নারীই এগুলোকে স্বাভাবিক ভেবে এড়িয়ে যান। কিন্তু বিশেষজ্ঞদের মতে, ঘুমের এই পরিবর্তনগুলোই শরীরের ভেতরের হরমোনাল শিফটের প্রাথমিক সংকেত। ঘুমের সমস্যা শুরু হলে এর প্রভাব শুধু শরীরেই নয় মনে, ওজন এবং মানসিক স্বাস্থ্যের ওপরও পড়ে। ধীরে ধীরে বাড়তে পারে উদ্বেগ, স্ট্রেস এমনকি মুড সুইংও।
ঘুম ঠিক না থাকলে শরীরের হরমোনের চক্র আরও বেশি বিঘ্নিত হয়। ফলে একটি ছোট সমস্যা ধীরে ধীরে বড় সমস্যায় রূপ নিতে পারে। তাই ঘুমের পরিবর্তনকে কখনোই হালকাভাবে নে য়া ঠিক নয়।
হরমোনের ভারসাম্য ঠিক রাখতে: হরমোনের ভারসাম্য ঠিক রাখতে কিছু সহজ কিন্তু কার্যকর অভ্যাস গড়ে তোলা জরুরি—
- মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা
- নিয়মিত ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা
- অতিরিক্ত তেল-চর্বি ও চিনি এড়িয়ে চলা
- পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার গ্রহণ করা
- নিয়মিত ব্যায়াম
- ক্যাফেইন কমানো
- মেডিটেশন করা
- পর্যাপ্ত পানি পান করা
প্রয়োজন অনুযায়ী ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট নেয়া ডাক্তারের পরামর্শে
যদি এসব লক্ষণ দীর্ঘদিন ধরে চলতে থাকে বা ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে দেরি না করে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেয়া উচিত। কারণ সঠিক কারণ নির্ণয় করেই এর সমাধান সম্ভব।
সূত্র: হিন্দুস্তান টাইমস

